স্কাইলাইন ই-মার্টে আপনাকে স্বাগতম!

স্কাইলাইন ই-মার্ট (skylineemart.com)-এর মূল লক্ষ্য হলো চীন থেকে সরাসরি সোর্স করা অরিজিনাল ও মানসম্মত পণ্য (যেমন- গ্যাজেট, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য) আপনার দরজায় পৌঁছে দেওয়া। আমরা চাই আমাদের প্রতিটি পণ্য আপনার কাজে আসুক এবং আপনার মুখে হাসি ফোটাক।
এরপরও মানুষ হিসেবে আমাদের বা কুরিয়ারের ভুল হতে পারে। তাই আপনার কেনাকাটাকে নিরাপদ করতে আমাদের রয়েছে সহজ ‘রিটার্ন ও রিফান্ড পলিসি’।

যেসব কারণে আপনি পণ্য রিটার্ন বা ফেরত দিতে পারবেন:

১. ডেলিভারি পাওয়ার সময় যদি দেখেন পণ্যটি ভাঙা বা ড্যামেজ অবস্থায় আছে।

২. আপনি যে পণ্যটি অর্ডার করেছেন, তার বদলে যদি ভুলবশত অন্য কোনো পণ্য বা ভুল মডেল/কালার আপনার কাছে চলে যায়।

৩. পণ্যটি যদি চালু না হয় বা কোনো টেকনিক্যাল সমস্যা (ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট) থাকে।

৪. অর্ডারের সাথে পণ্যের কোনো পার্টস বা অ্যাক্সেসরিজ মিসিং থাকলে।
কীভাবে রিটার্ন করবেন?

পার্সেল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনেই পণ্যটি চেক করে নেওয়ার অনুরোধ রইলো। কোনো সমস্যা পেলে সাথে সাথে আমাদের জানাতে হবে।
কোনো কারণে তখনই চেক করতে না পারলে, সর্বোচ্চ ৫ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে। এরপর কোনো অভিযোগ গ্রহণ করা সম্ভব হবে না।
সমস্যার প্রমাণ হিসেবে পণ্যের কয়েকটি পরিষ্কার ছবি বা ছোট একটি আনবক্সিং ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে পাঠাতে হবে। (তাই পার্সেল খোলার সময় ভিডিও করে রাখার অনুরোধ রইলো।)
আমাদের টিম আপনার অভিযোগটি দ্রুত যাচাই করে আপনার ঠিকানায় নতুন পণ্য পাঠিয়ে দেবে।

রিফান্ড বা টাকা ফেরতের নিয়ম:

যদি কোনো কারণে আমরা আপনার রিটার্ন করা পণ্যের পরিবর্তে নতুন পণ্য দিতে ব্যর্থ হই (যেমন- স্টক শেষ), তবে আমরা হাসিমুখে আপনার পুরো টাকা ফেরত (রিফান্ড) দেবো।
অভিযোগটি কনফার্ম হওয়ার পর, পরবর্তী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে আপনার দেওয়া বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

যেসব ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়:

ব্যবহারের কারণে পণ্যে স্ক্র্যাচ, দাগ বা ড্যামেজ হলে, কিংবা পণ্যের বক্স, ট্যাগ বা অ্যাক্সেসরিজ হারিয়ে ফেললে রিটার্ন গ্রহণ করা সম্ভব নয়।
পণ্য ঠিক থাকার পরও শুধু “পছন্দ হয়নি” বা “এখন আর দরকার নেই”- এমন কারণে পণ্য ফেরত নেওয়া সম্ভব নয়।
ভুল ব্যবহার, পানিতে পড়া বা নিজে খুলে ঠিক করার চেষ্টার কারণে পণ্য নষ্ট হলে তা ওয়ারেন্টি বা রিটার্নের আওতায় পড়বে না।
ডেলিভারির ৫ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণ করা হয় না।

আমাদের সাথে যোগাযোগের উপায়:

যেকোনো জিজ্ঞাসা বা প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনার সেবায় প্রস্তুত।

  • ওয়েবসাইট: skylineemart.com
  • মোবাইল / হোয়াটসঅ্যাপ: +880 1711 257814
  • ইমেইল: contact@skylineemart.com

অরিজিনাল চাইনিজ পণ্যের জন্য স্কাইলাইন ই-মার্টের ওপর আস্থা রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ!

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping